ওটিপি অথেনটিকেশন(OTP Authentication):
ইউপিআই আইডি তৈরি করার জন্য আগে বৈধ ইউপিআই পিন তৈরি করতে হত। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজন পড়ত ডেবিট কার্ডের। প্রত্যেকটি ডেবিট কার্ডে যে ইউনিক আইডি বা নম্বর থাকে, তা বসানোর পরই ইউপিআই পিন তৈরি হত। তবে অনেকের কাছেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও, ডেবিট কার্ড না থাকায় তারা ইউপিআই অ্যাকাউন্ট খুলতে পারেন না। এবার ইউপিআইয়ের পদ্ধতিকে আরও সহজ করতেই আধার কার্ডের মাধ্যমেও ইউপিআই আইডি তৈরির ব্যবস্থা করা হল।
জানা গিয়েছে, ফোনপে-র ইউপিআই আইডি এবার থেকে আধার কার্ড ভিত্তিক ওটিপি অথেনটিকেশনের মাধ্যমেও তৈরি করা যাবে। আধার ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা ফোনপে অ্যাপে ইউপিআইয়ের যাবতীয় পরিষেবা অর্থাৎ আর্থিক লেনদেন ও অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে।
কীভাবে আধার কার্ডের মাধ্যমে ফোনপে-র ইউপিআই অ্যাক্টিভেট করবেন?
- প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে ফোনপে অ্যাপটি ডাউনলোড করুন।
- এবার ফোনপে অ্যাপ-র প্রোফাইল পেজে যান।
- এবার পেমেন্ট মেথোডস ট্য়াবে যান। সেখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
- আপনি যে ব্যাঙ্কের গ্রাহক, তা বেছে নিন এবং আপনার ব্যাংক একাউন্টের সাথে লিঙ্ক ফোন নম্বর টি যে সিম স্লটে থাকবে সেটি বেছে নিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করুন।
- এবার ফোনপে আপনার ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ডিটেইল সেভ করে নেবে এবং তা ইউপিআই-র সঙ্গে লিঙ্ক করে নেবে।
- এবার ইউপিআই পিন সেট করুন। এখানে দুটি অপশন আসবে আপনাদের সামনে, ডেবিট কার্ড ও আধার কার্ড।
- আধার কার্ড অপশনে ক্লিক করলে যে বক্স আসবে, তাতে আধার কার্ডের শেষ ছয়টি সংখ্যা বসাতে হবে। এবার আঁধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে।
- ফোনে আসা ওটিপি বসালেই ইউপিআই পিন সেট করার অপশন আসবে।
- পিন সেট করলেই ফোনপে ইউপিআই তৈরি হয়ে যাবে। এরপর অনলাইনে আর্থিক লেনদেন করতে আর সমস্যা থাকবে না।
আমাদের এই প্রতিবেদন টি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের/পরিবার এর সাথে share করুন।আরো এরকম প্রতিবেদন পেতে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া পেজ কে follow করুন।
