Earthquake in Japan: সোমবার ভোররাতে কেঁপে উঠল জাপানের রাজধানী থেকে কান্তো এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। এই ভূমিকম্পের পরই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পশ্চিম উপকূলবর্তী এলাকায় সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়েছে। গোটা দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলবর্তী এলাকার লোকেদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে।
টোকিও: নতুন বছরের প্রথম দিনই জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার ভোররাতে কেঁপে ওঠে জাপানের রাজধানী টোকিও থেকে কান্তো এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। ভূমিকম্পের পরই গোটা দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের ঢেউ অনেক উঁচু পর্যন্ত উঠতে শুরু করেছে। উপকূলবর্তী এলাকার লোকেদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
